9/4/14

ইন্ডিয়ান ভিসা Appointment Date সমস্যা ও সংক্ষিপ্ত সমাধান

আআসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আজ ছোট্ট একটা টিউন লিখতে বসলাম। ছোট্ট হলেও যারা Indian visa Appointment Date নিয়ে সমস্যায় ভুগছেন তাদের উপকারে আশবে বলে আশা করি। ইন্ডিয়ান এমব্যাসি  date ছারে খুব কম সময়ের জন্য তাই ডেট পাওয়া এখন বেশ কঠিন । আর এই কম সময়ে অনেক মানুষ একসাথে ডেট পাবার চেষ্টা করে তাই যখন ডেট ছাড়ে  তখন বার বার সার্ভার সমস্যা করে । ধরুন একটি দোকানে ৫জন এক সাথে ঢুকতে পারে, কিন্তু ওই দোকানে যদি একসাথে ১০জন ঢুকতে চায় তবে কে আগে ঢুকতে পাড়বে, যে অন্যদের তুলনায় একটু দ্রুত সেই আগে ঢুকতে পাড়বে, সেটা দৈহিক দিক দিয়েও হতে পারে বুদ্ধি দিয়েও হতে পারে। ঢাকা অথবা রাজশাহীর থেকে চট্টগ্রামের ডেট পাওয়া একটু সহজ, ঢাকার ডেট ১০ মিনিট এর জন্য ছাড়লেও সার্ভার খুবী সমস্যা করে, আর রাজশাহীর ডেট ছাড়ে মাত্র ৫ ১০ সেকেন্ড এর জন্য । বুঝাই যাচ্ছে ডেট পাওয়া টা বেশ কঠিন হয়ে পড়েছে বর্তমানে । সবাই আর একটা সমস্যায় ভুগেন আর তা হচ্ছে সঠিক সময় যানা, ইন্ডিয়ান এমব্যাসি প্রতিদিন সময় এর সামান্য কিছু হেরফের করে, তবে সাধারনত চট্টগ্রামের ডেট  6.20 , ঢাকা 8.20, রাজশাহী 9.20  মিনিটএ ছাড়ে। যেহেতু এই সময়টা  অনেক মানুষ এক সাথে ডেট পাবার চেষ্টা করে তাই সার্ভার সমস্যা করবে এইটাই স্বাভাবিক। আর তাই নেট কানেকশন একটু ভাল মানের হতে হবে যাতে আপনি অন্যদের থেকে দ্রুত ঢুকতে পাড়েন আর যখন ডেট নেবার চেষ্টা করবেন তখন আপনার হাতের স্পীড ও ভাল হতে হবে। আজ এতটুকুই আর কিছু যানার থাকলে

FB / Skype / Mail : rabbiulipur@gmail.com


ধন্যবাদ ............... 

10/10/12

***এখন সময় ELANCE থেকে আয় করার***



আসসালামুওলাইকুম, ফ্রীলেঞ্চার বন্ধুরা কেমন আছেন সবাই। আজ লিকতেছি ফ্রীলেঞ্চিংএ অন্যতম মার্কেট প্লেস সাইট ELANCE সম্পর্কে। ELANCE  সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। তবে যারা জানেন না তাদেরকে জানানর জন্য আজকের লেখা। এখন ODESKএ প্রচুর বাংলাদেশী কাজ করে আবার অনেকে আছে যারা অনেক দিন ধরে অ্যাপ্লাই করেও কোন কাজ পাচ্ছে না। ক্লিক ক্লিক সাইট গুলো উধাও হওয়ার পর অনেকে Odesk শেষ ভরসা হিসেবে জয়েন করেছেন, কাজ না জানায় তাদের প্রায় সবাই ডাটা এন্ট্রি জব গুলতে অ্যাপ্লাই করেন কিন্তু পছন্দ মতো জব পাচ্ছেন না। আর Odesk এর জব এর রেটও অনেক কমে গেছে। মাঝে মাঝে দেখি জব পোস্ট করার ঘণ্টা খানিক পরেই ৩০০এর বেশী অ্যাপ্লাই করেছে। ডাটা এন্ট্রি জব গুলতে রেট এতো কম দেকলে মাথা নষ্ট হবার জোগাড়।  তাই বলছি এখন থেকে ট্রাই করুন ELANCEএ।

 কারন এখানে কাজের রেট Odesk  থেকে অনেক ভালো। Elance এ বাংলাদেশিদের খুব একটা দেখা জায় না, ইন্ডিয়ান আর পাকিস্তানিরা অনেক বেশী পরিমাণে এখানে কাজ করে। প্রথমে Elance একটু কঠিন মনে হতে পারে তবে যারা Odeskএ কাজ করেন তাদের খুব একটা সমস্যা হবে না। স্বাভাবিক নিয়মে জয়েন করে প্রোফাইল সুন্দর ভাবে সাজান, ভেরিফাই ছাড়াই প্রোফাইল ৯০ভাগ কমপ্লিট করা জায়। প্রোফাইল সুন্দর করারা জন্য হেল্পে গিয়ে দেখুন। তারপর চেষ্টা করুন ভেরিফাই করার জন্য। ফোন ভেরিফাই এর সময় সমস্যা হতে পারে, তবে লাইভ চ্যাঁটএ গিয়ে জানালে তারা অটো ভেরিফাই করে দিবে। আর একটা সমস্যা হচ্ছে অ্যাপ্লাই বা বিড করার লিমিট, তবে আপনার প্রোফাইল যদি সুন্দর হয় তবে client দের কাছ থেকে তার জব এ অ্যাপ্লাই করার ইনভাইটেসন পাবেন। আমি Elance এ যদিও নতুন তবুও আমার কাছে ভালই লাগে। আপনারাও জয়েন করে একটু ঘাটাঘাটি করে দেকতে পারেন। সুন্দর ভাবে ক্যারিয়ার গড়তে পারেন এখানে। জয়েন করার জন্য ক্লিক করুন এখানে 

7/10/12

Taka Income by Freelancing Earn From Odesk


আমরা যারা অনলাইন থেকে আয় করতে চাই তারা অনেকে জানি ফ্রীলাঞ্চিং সম্পর্কে। ফ্রীলাঞ্চিং হচ্ছে ইন্টারনেট থেকে টাকা আয়ের সব থেকে নির্ভরযোগ্য পথ। আমাদের দেশে অনেকেই এটিকে উপার্জনের সর্বোত্তম পথ হিসেবে বেছে নিয়েছেন। এখান  থেকে আপনি ৫হাজার থেকে লাখ টাকাও আয় করতে পারেন প্রতিমাসে। আমাদের দেশে অনেক কিছুর অভাব থাকা সত্তেও ফ্রীলাঞ্চিং এ সারা পৃথিবীতে ৩ নাম্বার এ আছে। ফ্রীলাঞ্চিং হচ্ছে নির্দিষ্ট টাকার বিনিময়ে কোন কোম্পানি বা বাক্তির কাজ করে দেয়া। আপনি যদি শুধু ডাটা এন্ট্রি কাজ জানেন তাহলে তা দিয়েই আপনি আয় করতে পারবেন। এটিকে আপনি আপনার ফুল টাইম অথবা পার্ট টাইম কাজ হিসেবে নিতে পারেন। খুব বেশিদিন হয়ত লাগবেনা বাংলাদেশের প্রথম স্থান দখল করতে। ফ্রীলাঞ্চিংএ বাংলাদেশিদের কাছে সব থেকে জনপ্রিয় ও নির্ভরযোগ্য সাইট হচ্ছে ওদেস্ক। হাজার হাজার বাঙালি এখানে কাজ করে টাকা আয় করে। অদেস্ক এ আপনি দুই ধরনের কাজ করতে পারবেন একটি হচ্ছে ফিক্সড ও অপরটি হচ্ছে আওরলি। ফিক্সড কাজ হচ্ছে আপনি একটি কাজ কত টাকার মধ্যে করে দিতে পারবেন। আর আওরলি কাজ হচ্ছে আপনি কাজ করার সময় প্রতি ঘণ্টায় কত টাকা নিবেন। অদেস্ক এর একটি ভাল বৈশিষ্ট্য হচ্ছে  আপনি যদি  আওরলি কাজ করেন তাহলে অবশ্যই টাকা পাবেন। এবার আসি কিভাবে জয়েন করবেন ও কিভাবে জব অ্যাপ্লাই করবেন। খুব সাধারণ ভাবে অদেস্ক এ জয়েন করতে পারবেন। জয়েন করার সময় আপনি যে ইমেইল ব্যবহার করেন সেটি দিবেন এবং আপনার সঠিক ফুল নাম ব্যবহার করবেন সব সঠিক তথ্য দিবেন। এবার আপনার প্রোফাইল সুন্দর করে সাজাবেন যাতে আপনার প্রোফাইল দেখে বায়ার আকৃষ্ট হয়। এখন আপনি জব সার্চ করবেন, যে কাজ গুল মনে হবে আপনি পারবেন শুধু সেই জব গুলতে অ্যাপ্লাই করবেন। মনেরাকবেন অ্যাপ্লাই করার সময় আপনি যে কভার লেটার লিকবেন সেটা জেন খুব ভাল হয়, কারন এটার উপর অনেক কিচু নির্ভর করে। অদেস্ক এ জয়েন করতে এখানে ক্লিক করুন